
নিজস্ব সংবাদদাতা, আসানসোল,৩০ শে জুলাই :দিদিকে বলো অ্যাপস এরপর এবার জন সংযোগ যাত্রায় তৃণমূলের অভিনব উদ্যোগ ৷ জনপ্রতিনিধিদের এবার গ্রামীণ জীবনের সমস্যাগুলি সম্পর্কে ওয়াকিবহাল হতে গ্রামে যাওয়ার নির্দেশ দলনেত্রীর ৷ আগামী ২ আগষ্ট তৃণমূলের সমস্ত জন প্রতিনিধি বিশেষত বিধায়কদের তাদের নিজস্ব গ্রামীণ এলাকার গিয়ে রাত্রি যাপনের নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই সূত্রে আসানসোল পুরনিগমের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি আসানসোলের অগ্নিকন্যা ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন , যেখানে মুখ্যমন্ত্রীর সাথে সাধারণ জনগণের সরাসরি যোগাযোগের ফোন নং সহ মেইল আইডি তুলে ধরা হয় ৷ একই সাথে এই সংযোগ নাম্বার তুলে ধরতে বিভিন্ন পরিকল্পনাগুলির বর্ণনা দেন ৷



















