
নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৩০ শে জুলাই :প্রশাসনিক চত্বরে তোলা চাওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ।
প্রশাসন ভবন চত্বরে বাইক ও চার চাকা গাড়ির লাইসেন্সের জন্য বিভিন্ন জায়গায় বসে থাকতে দেখা যায় ল’ক্লার্কদের। সিনিয়রদের পাশাপাশি তৃণমূল কার্যালয় থেকে কিছু জুনিয়ার ছেলেদের নিয়োগ করা হয়েছিল ওই স্থানে, অভিযোগ সেখানেও তোলাবাজির। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্ত নেতারা আজ প্রশাসনিক ভবন চত্বরে তিন হাজার টাকা করে নেওয়ার জন্য উপস্থিত হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের লোকজনরা তাকে গিয়ে বাধা দেয় এবং মারধর করে বলে অভিযোগ। মারধর চলাকালীন পুলিশ গিয়ে ওই উত্তেজনা মেটায়।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত নেতারা। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যারা তোলাবাজি করছে তারা সকলেই বিজেপির সমর্থক। যদিও এ অভিযোগ উড়িয়ে দিচ্ছে বিজেপি।



















