
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,৩০ শে জুলাই :কেষ্টপুরের প্রফুল্ল কানন এর এসি ২২৭ নাম্বারের গিরিরাজ এপার্টমেন্ট এর এক তলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
আজ সকাল থেকে প্রতিবেশীরা পচা গন্ধ পাচ্ছিল ।এর পরই বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেখে দরজা বন্ধ ছিল।দরজা ভেঙে পুলিশ ঝুলন্ত মৃত দেহ দেখতে পায়।ফেব্রুয়ারি মাসে এই ফ্ল্যাটে ভাড়া এসেছিল। ২৬ তারিখ শেষে মহিলার স্বামীকে দেখতে পায় প্রতিবেশীরা তবে খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে বাগুই আটি থানার পুলিশ।



















