টাকা না দেওয়ায় বিজেপি কর্মীর বাড়িতে চরাও, ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

টাকা না দেওয়ায় বিজেপি কর্মীর বাড়িতে চরাও, ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,৩১ শে জুলাই : টাকা না দেওয়ায় বিজেপি কর্মীর বাড়িতে চরাও, ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।
শান্তিনিকেতন থানা অন্তর্গত রুপপুর পঞ্চায়েতের বিনুরিয়া গ্রামে এক বিজেপি পরিবারের ৪ সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ।অভিযোগ তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি কাজী নুরুল হুদার ছেলে ও তার অনুগামীদের বিরুদ্ধে।এই ঘটনায় ওই বিজেপি কর্মী উজ্জ্বল ঘোষ গতকাল রাত্রে লিখিত অভিযোগ করেছেন ।

তার স্থানীয় কিছু তৃণমূল কর্মী সমর্থক তাদের বাড়ি এসে কাটমানি ফেরত চাইতে থাকেন।বিজেপি কর্মীর পরিবার ঘটনায় অবাক হয়ে তাদের ফিরে যেতে বললে। তৃণমূল কর্মীরা 50 হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ব্যাপক মারধর করা হয় পরিবারের 4 সদস্যকে। তারা বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও মারধরের কথা সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

রূপপুর অঞ্চলের সভাপতি কাজী নুরুল হুদা বলেন, ওই পরিবার নিজেদের মধ্যে মারামারি করেছে। তাদের কোন পারিবারিক অশান্তির জেরে।এখন আমাদের নাম খারাপ করার জন্য মিথ্যা অভিযোগ করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top