
বিরাটপত্নীর মা হওয়ার খবরে নেটদুনিয়া যখন জেরবার, কী বললেন খোদ অনুষ্কা? অভিনেত্রীর সাফ কথা, “শুনুন, বিয়ের পর সবার মনেই মহিলাদের অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা প্রশ্ন শুনতে হয়। আর এধরনের কিছু না থাকলেও লোকে এগুলো শুনতে ভালবাসে। তাঁর মতে, “তারকাদের একটু তাঁদের নিজেদের মতো করে বাঁচতে দিন। একজন অভিনেত্রী বিয়ে করলেই দিন কয়েক বাদে প্রশ্ন ওঠা শুরু করে, যে সে কি মা হতে চলেছে? আর প্রেম করলেই প্রশ্ন করে আরে বিয়েটা কবে সারছে ওঁরা! এগুলো বিশ্রী ব্যাপার। মোটেই বাঞ্ছনীয় নয়। আর পাঁচটা মানুষের মতো বাঁচতে দিন আমাদেরও। কেউ অন্তঃসত্ত্বা কি না, হঠাৎ করে সিদ্ধান্তে পৌঁছনোর কী প্রয়োজন?” বিরক্তিপ্রকাশ করে অনুষ্কা বলেন, “আমার সবথেকে বিরক্ত লাগে এই সমস্ত প্রশ্নগুলো যখন ভেঙে ভেঙে লোককে বোঝাতে হয়। ‘ক্ল্যারিফিকেশন’ ব্যাপারটা মোটেই পছন্দ নয় আমার।


















