
ইথিওপিয়া :ভয়ঙ্কর তৃষ্ণা নিয়ে ঈশ্বরের দিকে চেয়ে থাকার দিন এবার শেষ করলেন ইথিওপিয়াবাসী। জলের ছোঁয়া পেতে নিজেরাই বৃক্ষ রোপণের অনন্য নজির তৈরি করেছেন।
বিবিসি জানাচ্ছে, ইথিওপিয়াতে একদিনে ৩৫ কোটি গাছ রোপণ। একটি বিশ্ব রেকর্ড। ২০১৬ সালে একদিনে ৫ কোটি গাছ রোপণ করার রেকর্ড করেছিল ভারত। তবে চলতি শতকে ইথিওপিয়ায় জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ে। বিস্তীর্ণ এলাকা খরার কবলে পড়ে। শুকিয়ে যায় মাটি। দেশটিতে বনভূমি কমে যাওয়ার কারণে বৃষ্টি ও জলাভাব দেখা দেয় প্রায়।
পরিস্থিতি বুঝতে পেরে চিন্তিত ইথিওপিয়া সরকার ব্যাপক বনভূমি তৈরির কাজ হাতে নেয়। প্রধানমন্ত্রী আবি আহমেদের নেতৃত্বে এক দিনে ৩৫ কোটি গাছ রোপণের নজির তৈরি হয়েছে। এতে স্বেচ্ছাশ্রম দিয়েছেন বহু নাগরিক।


















