
নিজস্ব সংবাদদাতা,কলকাতা,২ রা আগস্ট :খিদিরপুর 49/5/H/146 কার্ল মার্ক্স সরণি রোডের বাড়ি থেকে দুই ভাইয়ের পচা গলা মৃতদেহ উদ্ধার। একই বাড়িতে তিন জন থাকত দুই ভাই এক বোন।গত বুধবারের পর থেকে বাড়ি থেকে বেরোতে দেখেননি প্রতিবেশীরা। আজ সকালে প্রতিবেশীরা পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে সাউথ পোর্ট থানার পুলিশ এসে দুভাইয়ের পচা গলা বডি উদ্ধার করে একজনের নাম ত্রিলোকি গুপ্তা ও ভোলা গুপ্তা । বোন শান্তি গুপ্ত ৫৫ কে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। বডি ৩ কেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি কারনে মৃত্যু তদন্ত করছে সাউথ পোর্ট থানার পুলিশ।



















