
নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,১৪ই অক্টোবর:আজকে জিজ্ঞাসাবাদ নিয়ে মুকুল রায় বললেন, তদন্ত হচ্ছে আমাকে ডেকেছে আমি এসেছি ।আর অনৈতিক কাজের সঙ্গে মমতা ব্যানার্জি যুক্ত রয়েছে,ডলতে গিয়ে সুদীপ্ত সেনের সঙ্গে মিটিং করেছিল। আর এখানে এসে বলল আমি কিছুই জানিনা,আমার সাথে কোন যোগাযোগ নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেটার হিসেবে একজন মহান ক্রিকেটার অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ও বড়। বাংলার গর্ব সৌরভ। আজকে যে জায়গায় পৌঁছেছে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি আমাদের দলের তরফ থেকেও সৌরভ কে অনেক অনেক অভিনন্দন। সৌরভ কে নিয়ে রাজনৈতিক চমক নিয়ে এখন কোন মন্তব্য করতে চাইলেন না মুকুল রায়। সৌরভ কে নিয়ে আমরা আশা করব এই নতুন ইনিংস সৌরভ খুব ভালোমতো খেলবে ।পাঁশকুড়া নিয়ে বললেন মুকুল রায় আনিসুর আমার বাড়িতে এসেছে কি আসেনি সেটা সিসিটিভি দেখে বলতে হবে ।আনিসুর যেমন আমার ঘনিষ্ঠ ছিল কুরবান ও আমার ঘনিষ্ঠ। শুভেন্দু আমার ঘনিষ্ঠ ছিল দিব্যেন্দু আমার ঘনিষ্ঠ ছিল, পশ্চিম বাংলায় তৃণমূলের সমস্ত কর্মী সবাই আমার ঘনিষ্ঠ।



















