
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১৫ ই অক্টোবর: সুতি থানার শংকরপুর ভিডিও তলা গ্রামে একটি আইসক্রিম মিলে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করে মৃত এক আহত এক l এলাকা সূত্রে জানা যাচ্ছে কামরুল ইসলাম ও হালসনা ধুলু দুই ব্যক্তি আইসক্রিম মিলের মধ্যে বরফ জমানো যে গ্যাস সেই গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাস ভরছিল কোন কারণবশত কিছু গোলমাল হয়ে যাওয়ায় সিলিন্ডারটি ব্লাস্ট করে যায় এবং ঘটনাস্থলেই হালসানা ধূলু নামের ব্যক্তিটি মারা যায় অপর একজন সামিরুল সেখ গুরুতর আহত অবস্থায় তাকে জঙ্গিপুর মহাকুমা হসপিটাল এ নিয়ে আসা হয় l



















