
নিউজ ডেস্ক,রাঁচি: রাঁচি টেস্টে বড় রানের দিকে ভারত। রোহিতের চওড়া ব্যাট ফের একবার বাঁচিয়ে দিল ভারতকে। হিটম্যান সেঞ্চুরী হাঁকালেন রীতিমতো ছক্কা মেরে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ডবল সেঞ্চুরী, দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির পর তৃতীয় টেস্টেও সেঞ্চুরি করে রোহিত শর্মা বুঝিয়ে দিলেন টি-২০ ও ওয়ানডের মতো টেস্টেও তিনি সমান সাবলীল।


















