বিজেপি মহিলা মোর্চার নেত্রীর বাড়ির সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকি দিয়ে পোস্টার

বিজেপি মহিলা মোর্চার নেত্রীর বাড়ির সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকি দিয়ে পোস্টার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক,উত্তর ২৪ পরগনা: আজ সকালে নিউটাউন আকন্দকেশরীতে বিজেপির মহিলার মোর্চার নেত্রী তাপসী মন্ডলের নামে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকি দিয়ে পোস্টার মেরে যায় বাড়ির গেটের সামনে। এলাকার মানুষের নজরে আসে ওই পোস্টার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য। এই পোস্টারে আতঙ্কে বিজেপি বিজেপির মহিলা নেত্রী সহ মহিলা কর্মীরা। নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী তাপসী মন্ডল। তিনি জানান, সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে অশ্রাব্য গালিগালাজ দিয়ে পোস্টার মেরে দিয়ে গিয়েছে। ধর্ষণ করা হবে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। যা দেখে বেশ আতঙ্কে আছি। নিরাপত্তার অভাব বোধ করছি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ এটা। থানায় অভিযোগ করেছি। রাজারহাট-নিউটাউন বিজেপি মন্ডল প্রেসিডেন্টকে জানিয়েছি। বিজেপি জেলা মহিলা মোর্চাকে জানিয়েছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top