
নিউজ ডেস্ক,পূর্ব মেদিনীপুর: হলদিয়ার ভবানীপুর এলাকার বাসিন্দা সুভাষ দেবনাথ । প্রেমিকাকে নিয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছিলেন । রাস্তায় গান্ধিনগর এলাকায় হলদিয়া মেরিন কলেজের সামনে একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন । চাও খেয়েছেন স্থানীয়রা জানায়, প্রথমে সাধারণ কথাবার্তা হচ্ছিল । তারপর নিজেদের সম্পর্ক নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয় । আর তাতেই রেগে যান মহিলা । সোজা প্রেমিকের বাইকের পেট্রোলের পাইপ খুলে তাতে আগুন লাগিয়ে দেয় । বাইক দাউ দাউ করে জ্বলে উঠতেই সেখান থেকে চম্পট দেন দুজনেই।স্থানীয়রা খবর দেয় হলদিয়া থানায় । ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।



















