অরূপ বিশ্বাসের রক্ষাকবচের আবেদন খারিজ, আগাম জামিনের পরামর্শ হাইকোর্টের

অরূপ বিশ্বাসের রক্ষাকবচের আবেদন খারিজ, আগাম জামিনের পরামর্শ হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। দ্রুত শুনানির মাধ্যমে তাঁকে রক্ষাকবচ দেওয়ার আবেদন জানানো হয় আদালতের কাছে। তবে সেই আর্জি খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

মামলার শুনানিতে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, এ ধরনের মামলাকে বিশেষ অগ্রাধিকার দিয়ে দ্রুত শুনানি করা সম্ভব নয়। আদালতের পর্যবেক্ষণ, আরও বহু গুরুত্বপূর্ণ মামলা বিচারাধীন রয়েছে এবং একটি মামলাকে অগ্রাধিকার দিলে অন্য মামলার শুনানি ব্যাহত হতে পারে।

আদালত আরও জানায়, যদি গ্রেফতারির আশঙ্কা থেকে থাকে, তাহলে আইন মেনে আগাম জামিনের আবেদন করা যেতে পারে। তবে সেই আবেদনও নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসারেই শুনানি হবে বলে স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top