কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি, নতুন সংযোজন ঘিরে তীব্র বিতর্ক

কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাবে সাভারকরের ছবি, নতুন সংযোজন ঘিরে তীব্র বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

পালাবদলের বাংলায় এবার কলকাতা পুরসভার প্রশাসনিক পরিসরেও নতুন সংযোজন ঘিরে বিতর্ক। পুরসভার কাউন্সিলরস ক্লাবের দেওয়ালে জায়গা পেলেন বিনায়ক দামোদর সাভারকর। মঙ্গলবার রাস পূর্ণিমা উপলক্ষে পুরসভায় ছুটি থাকায় দপ্তর ফাঁকা ছিল। সেই সুযোগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রানি লক্ষ্মীবাঈ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি টাঙানো হয়। তবে সেই তালিকায় সাভারকরের ছবি থাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

নতুন করে ছবি বসানো নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও রানি লক্ষ্মীবাঈয়ের পাশাপাশি বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত সাভারকরের ছবি কেন রাখা হল? এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সম্মিলিতভাবে পুর কমিশনারকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

শ্যামাপ্রসাদের পাশাপাশি সাভারকর

বিজেপি রাজ্যের ক্ষমতায় আসার পর দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গুরুত্ব বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই কলকাতা পুরসভায় তাঁর ছবি বসানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদের পাশাপাশি রানি লক্ষ্মীবাঈ-সহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বের ছবিও টাঙানোর পরিকল্পনা ছিল।

কিন্তু মঙ্গলবার দুপুরে দেখা যায়, শ্যামাপ্রসাদ ও রানি লক্ষ্মীবাঈয়ের ছবির পাশাপাশি বিনায়ক দামোদর সাভারকরের ছবিও টাঙানো হয়েছে। পুরসভার দোতলায় কাউন্সিলরস ক্লাবের দেওয়ালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও বি আর আম্বেদকরের ছবির পাশেই জায়গা পেয়েছে সাভারকরের ছবি।

ছবি ঘিরে রাজনৈতিক বিতর্ক

কলকাতা পুরসভার এই অংশে কাউন্সিলরদের নিজস্ব দপ্তর রয়েছে। পাশাপাশি এখানেই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। ফলে গুরুত্বপূর্ণ এই জায়গায় সাভারকরের ছবি বসানোকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কাউন্সিলরদের প্রতিবাদ এবং পুর কমিশনারকে চিঠি দেওয়ার সিদ্ধান্তে এই বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top