ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে মুর্শিদাবাদে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা, বাড়তে পারে চালের দাম

ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে মুর্শিদাবাদে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা, বাড়তে পারে চালের দাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মুর্শিদাবাদ —

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে মুর্শিদাবাদ জেলার কৃষিক্ষেত্রে বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। নভেম্বরের মাঝামাঝি সময়ে জমি থেকে ধান-সহ বিভিন্ন ফসল তোলার মরশুমে অকাল বৃষ্টিতে বিপাকে পড়েছেন চাষিরা। জেলার একাধিক ব্লকে এখনও চাষের জমিতে জল জমে থাকায় বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এর জেরে আগামী দিনে রাজ্যে চালের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে প্রায় চার দিন ধরে মুর্শিদাবাদ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে সাগরদিঘি, হরিহরপাড়া, নবগ্রাম, নওদা-সহ জেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। জমিতে জল জমে থাকায় শুধু ধান চাষই নয়, সর্ষে চাষ এবং পেঁয়াজের চারা তৈরির কাজও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি চাষিদের।

পরিস্থিতি সামাল দিতে অনেক কৃষক জমির আল কেটে জমে থাকা জল বের করে দেওয়ার চেষ্টা করছেন। তবে এখনও বহু জমিতে জল দাঁড়িয়ে থাকায় ফসলের ক্ষতির আশঙ্কা কাটছে না।

অন্যদিকে, অসমর্থিত সূত্রের খবর, আকভানের প্রভাবে রাজ্যে হওয়া বৃষ্টিতে এক লক্ষ হেক্টরেরও বেশি জমিতে ধান চাষ ক্ষতির মুখে পড়েছে। যদিও ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কৃষকদের জন্য ২০০ কোটি টাকারও বেশি প্রাথমিক ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে।

জেলার প্রত্যেক ব্লকের এডিএ-দের ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে চাষিদের ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং বিস্তারিত রিপোর্ট কৃষি দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top