অষ্টম বেতন কমিশনে বড় প্রস্তাব! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন ৯ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার করার দাবি

অষ্টম বেতন কমিশনে বড় প্রস্তাব! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম পেনশন ৯ হাজার থেকে বাড়িয়ে ৪৫ হাজার করার দাবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ —

৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধির পর এবার অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) দিকে তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। নতুন বেতন কমিশন কার্যকর হলে কর্মীদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশনও বাড়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে পেনশন বৃদ্ধি নিয়ে অষ্টম বেতন কমিশনের কাছে বড় প্রস্তাব জমা দিল একটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠন।

পাঁচ গুণ পেনশন বৃদ্ধির প্রস্তাব

সম্প্রতি ‘ভারত পেনশনার্স সমাজ’ নামে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটি সংগঠন অষ্টম বেতন কমিশনের কাছে পেনশন বৃদ্ধির প্রস্তাব রেখেছে। সংগঠনটির দাবি, তাদের সঙ্গে প্রায় ১০ লক্ষ কেন্দ্রীয় সরকারি পেনশনার সদস্য যুক্ত রয়েছেন।

সংগঠনের প্রস্তাব অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের আওতায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম পেনশনের পরিমাণ ছিল মাসে ৯ হাজার টাকা। অষ্টম বেতন কমিশনে সেই ন্যূনতম পেনশন বাড়িয়ে ৪৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে তারা।

অর্থাৎ, সংগঠনের প্রস্তাব কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি পেনশনারদের ন্যূনতম পেনশন এক ধাক্কায় পাঁচ গুণ বাড়তে পারে। তবে এটি আপাতত সংগঠনের তরফে দেওয়া প্রস্তাব। অষ্টম বেতন কমিশন শেষ পর্যন্ত এই দাবি গ্রহণ করবে কি না, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top