বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ঐতিহাসিক ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, প্রয়োজনে দায়িত্বে CID

বিধানসভার গ্রন্থাগার থেকে উধাও শ্যামাপ্রসাদের ঐতিহাসিক ভাষণের নথি! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, প্রয়োজনে দায়িত্বে CID

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা —

পশ্চিমবঙ্গ বিধানসভার গ্রন্থাগারে পাওয়া যাচ্ছে না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভাষণের নথি। এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। এবার বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে এ বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নথি নিখোঁজের অভিযোগ সত্যি প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আগের সরকারের আমলের বিধানসভার অধ্যক্ষ, তৎকালীন সচিব, সংশ্লিষ্ট আধিকারিক এবং গ্রন্থাগারিকদের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। প্রয়োজনে তদন্তের দায়িত্ব সিআইডির হাতেও তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর কাছেই রয়েছে ভাষণের কপি

এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে কপি আছে। আমি রেকর্ডে জমা করিয়ে দেব। লাইব্রেরিতে আমরা পাইনি। আগামী ৪ তারিখ বিধানসভা খুললে বিষয়টি দেখব। পূর্ণাঙ্গ তদন্ত হবে, দরকারে সিআইডি তদন্তভার নেবে।”

অর্থাৎ, বিধানসভার গ্রন্থাগারে নথিটি না পাওয়া গেলেও মুখ্যমন্ত্রীর কাছে ওই ঐতিহাসিক ভাষণের একটি কপি রয়েছে। আগামী ৪ ডিসেম্বর বিধানসভার অধিবেশন শুরু হলে বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন তিনি।

কেন গুরুত্বপূর্ণ শ্যামাপ্রসাদের এই ভাষণ?

মুখ্যমন্ত্রীর মতে, ১৯৪৭ সালের বাংলা ভাগের প্রেক্ষাপট, পশ্চিমবঙ্গের জন্ম এবং রাজ্যের নামকরণের ইতিহাস বুঝতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ওই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রামাণ্য দলিল। ঠিক কোন পরিস্থিতিতে বাংলা ভাগ হয়েছিল এবং কীভাবে পশ্চিমবঙ্গ রাজ্যের গঠন হয়েছিল, তার ঐতিহাসিক প্রেক্ষাপট এই বক্তব্য থেকে জানা যায়।

এমন গুরুত্বপূর্ণ নথি বিধানসভার গ্রন্থাগারে পাওয়া না যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। এবার তদন্তে নথিটি কোথায় গেল, আদৌ তা সরানো হয়েছিল কি না এবং এর পিছনে কোনও গাফিলতি বা অন্য কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top