চিংড়িঘাটা উড়ালপুল তিন দিনের জন্য বন্ধ, মেট্রোর কাজের জেরে জারি কলকাতা পুলিশের নতুন নির্দেশিকা

চিংড়িঘাটা উড়ালপুল তিন দিনের জন্য বন্ধ, মেট্রোর কাজের জেরে জারি কলকাতা পুলিশের নতুন নির্দেশিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – মেট্রোর নির্মাণকাজের জন্য ফের কয়েক দিনের জন্য বন্ধ থাকছে চিংড়িঘাটা উড়ালপুল। এই মর্মে নতুন ট্রাফিক নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। এর আগে জুলাই মাসের প্রথম সপ্তাহেও উড়ালপুলে যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা স্থগিত রাখা হয়েছিল। এবার নতুন করে উড়ালপুল বন্ধ রাখার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে।

কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশিকা অনুযায়ী, চিংড়িঘাটা এলাকায় কমলা লাইনের মেট্রো প্রকল্পে সেগমেন্ট লঞ্চের কাজের জন্য উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ১০ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই, সোমবার সকাল ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে উড়ালপুল দিয়ে কোনও যানবাহন চলাচল করতে পারবে না।

যানজট এড়াতে বিকল্প রুটেরও ব্যবস্থা করা হয়েছে। কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী, চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করে সল্টলেকমুখী যানবাহনগুলিকে বেলেঘাটা মেন রোড এবং বাইপাস ক্রসিং হয়ে ব্রডওয়ে রাস্তা ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউ টাউন পর্যন্ত কমলা লাইনে মেট্রো পরিষেবা চালু করা। সেই লক্ষ্য পূরণে করিডরের বিভিন্ন অংশে দ্রুতগতিতে নির্মাণকাজ চলছে। তারই অংশ হিসেবে চিংড়িঘাটা এলাকায় এই গুরুত্বপূর্ণ কাজের জন্য সাময়িকভাবে উড়ালপুলে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top