‘তৃণমূলের দীর্ঘদিনের অনুমোদনহীনতা ও গড়িমসিতে অযথা বিলম্ব’, অশোকনগরে তেল উৎপাদন নিয়ে নিশানা শমীকের

‘তৃণমূলের দীর্ঘদিনের অনুমোদনহীনতা ও গড়িমসিতে অযথা বিলম্ব’, অশোকনগরে তেল উৎপাদন নিয়ে নিশানা শমীকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



অশোকনগর: বহু অপেক্ষার অবসান ঘটিয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে বাণিজ্যিকভাবে অপরিশোধিত খনিজ তেল তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার সকালে বাইগাছি এলাকার সংগ্রহ কেন্দ্র থেকে হলদিয়ার তেল শোধনাগারের উদ্দেশে প্রথম বাণিজ্যিক চালান রওনা দেয়। রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ONGC)-এর তরফে প্রথম দিন প্রায় ১২০০ লিটার অপরিশোধিত তেল বিশেষ ট্যাঙ্কারে করে পাঠানো হয়েছে।

অশোকনগরে বাণিজ্যিক উৎপাদন শুরু হতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই সাফল্যকে স্বাগত জানানোর পাশাপাশি তৃণমূলের প্রাক্তন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে শমীক লেখেন, “তৎকালীন তৃণমূল সরকারের দীর্ঘদিন যাবৎ অনুমোদন না দেওয়া ও প্রশাসনিক গড়িমসির কারণে অশোকনগরের মতো সম্ভাবনাময় প্রকল্পও অযথা বিলম্বিত হয়েছে।”

শমীকের দাবি, এই বিলম্বের কারণে পশ্চিমবঙ্গ বিনিয়োগ, কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ হারিয়েছে। তাঁর বক্তব্য, অশোকনগরে তেল উৎপাদন শুরু হওয়া প্রমাণ করে রাজ্যে শিল্পের সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু সঠিক নীতি, দ্রুত সিদ্ধান্ত এবং রাজনৈতিক সদিচ্ছার।

অশোকনগরের এই প্রকল্পকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়বে বলেই আশা প্রকাশ করেছে বিজেপি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top