দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, তৃণমূলের আরও ৪ সাংসদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে

দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক, তৃণমূলের আরও ৪ সাংসদের উপস্থিতি ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লী – তৃণমূল কংগ্রেসে ফের ভাঙনের জল্পনা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ল। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তৃণমূলের আরও চারজন সাংসদ উপস্থিত ছিলেন বলে সূত্রের দাবি। ওই বৈঠকে অভিনেত্রী থেকে রাজনীতিবিদ সায়নী ঘোষ, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়-সহ আরও দুই সাংসদ উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে রাজ্য-রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

সূত্রের আরও দাবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বৈঠক তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে।

এর আগেও দিল্লিতে তৃণমূলের একাধিক সাংসদের একটি অংশ কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন বলে জানা যায়। সেই বৈঠকে শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারদের নেতৃত্বে একটি ‘বিদ্রোহী ব্লক’ গঠনের দাবি ওঠে। ওই শিবিরের তরফে দাবি করা হয়, তাঁদের সঙ্গে ২০ জনেরও বেশি সাংসদ রয়েছেন এবং সেদিন প্রায় ১৬ জন সরাসরি উপস্থিত ছিলেন, পাশাপাশি আরও দুইজন ভার্চুয়ালি যুক্ত ছিলেন বলে জানা যায়।

সেই সময় থেকেই সাংসদদের অবস্থান নিয়ে দলে অস্থিরতা তৈরি হয় বলে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ। এবার নতুন করে মালা রায় ও সায়নী ঘোষের মতো গুরুত্বপূর্ণ সাংসদের নাম সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মনে করা হচ্ছে।

তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের দিল্লি সফর এবং এই বৈঠকে উপস্থিতি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত দলীয় কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top