দুর্গাপুজো ও বাঙালির আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যে বিতর্ক! ভবানীপুর থানায় লিখিত অভিযোগ কংগ্রেসের, গ্রেফতারের দাবি

দুর্গাপুজো ও বাঙালির আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যে বিতর্ক! ভবানীপুর থানায় লিখিত অভিযোগ কংগ্রেসের, গ্রেফতারের দাবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বাঙালির আমিষ খাওয়া এবং দুর্গাপুজো নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক আরও তীব্র হল। তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। মঙ্গলবার ভবানীপুর থানায় অভিযোগ জমা দেন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ এবং প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায়।

কংগ্রেসের অভিযোগ, সম্প্রতি লিলুয়ার একটি অনুষ্ঠানে দুর্গাপুজো এবং বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বাগেশ্বর বাবা। ধর্মীয় উৎসব এবং বাঙালি সমাজের দীর্ঘদিনের খাদ্যসংস্কৃতি সম্পর্কে এই ধরনের মন্তব্য শুধু অসম্মানজনক নয়, এর মাধ্যমে সামাজিক বিভাজনের পরিবেশও তৈরি হতে পারে বলে অভিযোগ করেছে কংগ্রেস।

অভিযোগপত্রে বাগেশ্বর বাবার বিরুদ্ধে ধর্মীয় বিভেদ ও অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ তোলা হয়েছে। তাঁর বিরুদ্ধে দ্রুত এফআইআর দায়ের করে প্রশাসনিক পদক্ষেপ এবং গ্রেফতারের দাবিও জানিয়েছে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

তবে বাগেশ্বর বাবার মন্তব্যের বিরোধিতা শুধু বিরোধী রাজনৈতিক শিবিরের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও প্রকাশ্যে তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন। শমীকের বক্তব্য, বাঙালির সঙ্গে নবমীতে পাঁঠার মাংস খাওয়ার সংস্কৃতি দীর্ঘদিন ধরেই জড়িত। এমনকি কেউ যদি নিজেকে স্বামী বিবেকানন্দেরও ঊর্ধ্বে ভাবতে শুরু করেন, তাহলেই সমস্যা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top