নিউটাউনের রাস্তায় যুবতীর শ্লীলতাহানী, গ্রেফতার 1

নিউটাউনের রাস্তায় যুবতীর শ্লীলতাহানী, গ্রেফতার 1

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা , ১৬ই মার্চ; নিউটাউনের রাস্তায় যুবতীর শ্লীলতাহানী, প্রাণনাশের হুমকি, গ্রেফতার 1। ঘটনাস্থল থেকে এক যুবককে গ্রেফতার করলো বিধাননগর মহিলা থানার পুলিশ। গতকাল রাতে নিউটাউনের ঝিল পার এলাকা থেকে এক যুবতী বিধাননগর মহিলা থানাকে জানায় এক যুবক বেশকিছুক্ষণ ধরে তাকে অশালীন মন্তব্য এবং ইঙ্গিত করে চলেছে এবং পুলিশকে বিষয়টি জানালে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সেই সময় পুলিশ ওই যুবতীর বয়ানের ভিত্তিতে নিউটাউন ঝিল পার সংলগ্ন এলাকায় গিয়ে ওই যুবতীকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে আটক করে। পরে ওই যুবতীর লিখিত অভিযোগএর ভিত্তিতে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অপরাধে নিতেশ কুমার শাহ নামক ওই যুবককে গ্রেফতার করে বিধাননগর মহিলা থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top