
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর , ১৬ই মার্চ; পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া বসন্ত আবার শিক্ষা সদন এ আক্রান্ত পঞ্চম শ্রেণীর ছাত্র জয় দীপ নস্কর অভিযোগের তীর ওই আবাসনের ক্লাস ইলেভেনের ছাত্র শুভ মন্ডল এর বিরুদ্ধে গতকাল অভিযোগ দায়ের পাঁশকুড়া থানায় তদন্তে নেমেছে পাঁশকুড়া থানা
গত 5 ই মার্চ আটটা কুড়ি মিনিট নাগাদ দমদম মাটকল এর বাসিন্দা পঞ্চম শ্রেণীর ছাত্র জয়দীপ নস্কর এর মায়ের কাছে ফোন আসে হোস্টেল কর্তৃপক্ষের কাছ থেকে বলা হয় পাঁশকুড়া হাসপাতাল এ আসার জন্য খুদে পড়ুয়ার মা সিমা নস্কর কারণ জানতে চাইলে বলে জয় দীপ নস্কর এর চোখে আঘাত লেগেছে সঙ্গে সঙ্গে পাঁশকুড়া থেকে স্থানান্তরিত করা হয় আরজি কর হসপিটালে সেখান থেকেও স্থানান্তর করা হয় মেডিকেল কলেজ হসপিটালে 6 মার্চ অপারেশন করা হয় চোখের পরিবার সূত্রের খবর চোখের অবস্থা মোটেও ভালো নয় 11 ই মার্চ বাড়িতে নিয়ে আসা হয় ওই ছাত্রকে এবং কি কারণে খুদে পড়ুয়া কে লাঠি ছুড়ে মারল সেই ব্যাপারে জিজ্ঞাসা করলে খুদে পড়ুয়া দাবি করেন 5 তারিখ আটটা কুড়ি মিনিট নাগাদ নিজের ঘরে খাওয়া দাওয়ার পর শুতে যাচ্ছিলেন সেই সময় এক দাদার সঙ্গে হাসি-ঠাট্টা করছিলেন তা দেখে ক্ষোভ প্রকাশ করেন শুভ মন্ডল বলে চুপ করে থাকতে সেই সময় খুদে পড়ুয়া জানায় যে তার অভিভাবক কি তাকে দায়িত্ব দিয়েছেন তাতেই বেজায় রেগে লাঠি ছুড়ে আঘাত করেন খুদে পড়ুয়া চোখে এতেই ডান দিকের চোখটি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবারের পক্ষ থেকে পাঁশকুড়া থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তা নিতে অস্বীকার করে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ গতকাল অবশেষে অভিযোগ দায়ের করে পাঁশকুড়া থানায় শুভ মন্ডল এবং পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া বসন্ত আবার শিক্ষা সদন এর বিরুদ্ধে পড়াশোনার জন্য সেখানে ভর্তি করলেও কেন মারধর করলো একাদশ শ্রেণীর ছাত্র শুভ মন্ডল কেনই বা তার বিরুদ্ধে পদক্ষেপ নিল না এই আবাসিক কেন্দ্র এর আগেও একাধিকবার এই খুদে পড়ুয়া কে মারধর করার অভিযোগ উঠেছিল শুভ মন্ডল এর বিরুদ্ধে তাতেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এই হোস্টেল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে সোচ্চার পরিবারের লোকজন অবিলম্বে দোষীদের সাজা দিতে হবে এবং বসন্ত শিক্ষা সদন এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে এমনটাই কিন্তু তারা দাবি তুলছেন



















