ফিরহাদদের সামনে পুরনো স্মৃতিচারণ, তৃণমূল ছাড়ার কারণ জানালেন শুভেন্দু অধিকারী

ফিরহাদদের সামনে পুরনো স্মৃতিচারণ, তৃণমূল ছাড়ার কারণ জানালেন শুভেন্দু অধিকারী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য- ‘পুরনো সেই দিনের’ কথা মনে করে নবান্নে বিরোধী বিধায়কদের সঙ্গে আলাপচারিতায় নস্টালজিক হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার নবান্নে বিরোধী বিধায়কদের সঙ্গে দীর্ঘ বৈঠকের শেষে নিজের রাজনৈতিক জীবনের বেশ কিছু পুরনো স্মৃতি তুলে ধরেন তিনি। সেই সময় একদা রাজনৈতিক সহযোদ্ধা ফিরহাদ হাকিমের দিকে তাকিয়েও তৃণমূল ছাড়ার প্রসঙ্গ তুলেছেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে।

শুক্রবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা ধরে বিরোধী বিধায়কদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ রায়-সহ একাধিক নেতা। বৈঠক শেষে পুরনো রাজনৈতিক সঙ্গীদের সঙ্গে কথোপকথনের সময় মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায়ের স্মৃতিচারণ করেন বলে সূত্রের খবর।

সেই আলাপচারিতায় প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গও উঠে আসে। মুখ্যমন্ত্রী নাকি বলেন, সুব্রতদার সঙ্গে তিনি ক্যাবিনেট বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন এবং সেই সময়কার অনেক ঘটনাই ফিরহাদরা জানেন। এরপরই নিজের তৃণমূল ছাড়ার সময়কার পরিস্থিতির কথাও স্মরণ করেন তিনি।

সূত্রের দাবি, নিজের স্মৃতিচারণায় শুভেন্দু অধিকারী বলেন, ২০১১ সালের ২১ জুলাইয়ের মঞ্চে বক্তব্য রাখার সময় তাঁর হাত থেকে মাইক নিয়ে অন্য একজনকে দেওয়া হয়েছিল। সেই ঘটনাকেই তিনি তৃণমূলে নিজের রাজনৈতিক পথ বদলের অন্যতম ইঙ্গিত হিসেবে দেখেছিলেন বলে জানান। পাশাপাশি তৃণমূলে ‘ভাইপো রাজ’ শুরু হওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top