বাংলার ভোটে ‘সিংহম’ আইপিএসকে ঘিরে জল্পনা, ডেপুটেশনে আসছেন অজয় পাল শর্মা

বাংলার ভোটে ‘সিংহম’ আইপিএসকে ঘিরে জল্পনা, ডেপুটেশনে আসছেন অজয় পাল শর্মা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দক্ষিণ 24  পরগণা – বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট চলাকালীন হঠাৎই এক পুলিশ আধিকারিককে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল। তিনি আইপিএস অজয় পাল শর্মা, যিনি ‘সিংহম’ নামেই বেশি পরিচিত। উত্তরপ্রদেশের এই এনকাউন্টার স্পেশালিস্টকে নির্বাচন কমিশন দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ অবজার্ভারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসে। তাঁর কাঁধে ছিল গোটা জেলার ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায়িত্ব।
তাঁর পর্যবেক্ষণেই ফলতা এলাকায় ইভিএমে টেপ ও আলকাতরা মাখানোর মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এই ঘটনার পর নির্বাচন কমিশন ফলতা কেন্দ্রের ভোট বাতিল করার সিদ্ধান্ত নেয়। এরপর ৪ঠা মে প্রকাশিত নির্বাচনের ফলে দেখা যায়, ভারতীয় জনতা পার্টি ২০০-র গণ্ডি পার করেছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি ছুঁতেও ব্যর্থ হয়েছে। এমনকি তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ ২৪ পরগনাতেও বিজেপি উল্লেখযোগ্য ফল করেছে।
এই প্রেক্ষাপটে আইপিএস অজয় পাল শর্মাকে বিশেষ পুরস্কার হিসেবে পশ্চিমবঙ্গে পাঁচ বছরের জন্য ডেপুটেশনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। যদিও তাঁকে বাংলায় কোন নির্দিষ্ট পদে দায়িত্ব দেওয়া হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। ২০১১ ব্যাচের উত্তরপ্রদেশ ক্যাডারের এই অফিসার মূলত লুধিয়ানার বাসিন্দা এবং এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে তাঁর পরিচিতি রয়েছে।
অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফলতার প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গীর খান-কে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ফলতা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থীর বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top