বাগবাজার গৌড়ীয় মঠকে তীর্থক্ষেত্র সার্কিটে অন্তর্ভুক্তির ঘোষণা! হেরিটেজ কমিশনেও বিশেষ মর্যাদার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাগবাজার গৌড়ীয় মঠকে তীর্থক্ষেত্র সার্কিটে অন্তর্ভুক্তির ঘোষণা! হেরিটেজ কমিশনেও বিশেষ মর্যাদার কথা জানালেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: রাধাষ্টমী উপলক্ষে বাগবাজার গৌড়ীয় মঠে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের প্রস্তাবিত তীর্থক্ষেত্র সার্কিটে ঐতিহ্যবাহী বাগবাজার গৌড়ীয় মঠকে অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি। পাশাপাশি মঠ ও মন্দিরকে হেরিটেজ কমিশনের আওতায় গুরুত্বপূর্ণ স্থান দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পর গৌড়ীয় মঠের প্রেসিডেন্ট মহারাজ সচিবালয়ে গিয়ে মঠের একাধিক সমস্যার কথা জানিয়েছিলেন। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সেই সমস্যাগুলির সমাধানের জন্য ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপের রূপরেখা তৈরি হয়েছে। মঠের ঐতিহ্য ও পরিবেশ বজায় রেখেই পরিকাঠামোগত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ প্রতিষ্ঠিত বাগবাজার গৌড়ীয় মঠ গৌড়ীয় বৈষ্ণব ভাবধারার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং মঠের পরিকাঠামোগত সমস্যাগুলি সমাধানে সরকারের তরফে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হেরিটেজ সংক্রান্ত বিষয়েও নিজের সরকারের অবস্থান তুলে ধরেন শুভেন্দু। তাঁর বক্তব্য, আগের সরকার হেরিটেজ কমিশন তুলে দিয়েছিল, তাঁর সরকার সেটি পুনরায় চালু করেছে। সেই কমিশনের আওতায় বাগবাজার গৌড়ীয় মঠ ও মন্দিরকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হবে। পাশাপাশি এবারের বাজেটে যে তীর্থক্ষেত্র সার্কিটের পরিকল্পনা নেওয়া হয়েছে, তার মধ্যেও কলকাতার এই ঐতিহ্যবাহী মঠকে অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top