ভারত-অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রস্তাব ফিরিয়েছিলেন Rashid Khan, নিজের দেশকেই বেছে নেওয়ার দাবি ঘিরে চাঞ্চল্য

ভারত-অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রস্তাব ফিরিয়েছিলেন Rashid Khan, নিজের দেশকেই বেছে নেওয়ার দাবি ঘিরে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – ভারত ও অস্ট্রেলিয়া—দুই দেশের তরফ থেকেই নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলেন বলে দাবি করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও ভারত বা অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
রশিদ খান জানিয়েছেন, তাঁকে দুই দেশ থেকেই নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তার শর্ত ছিল সেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে। কিন্তু তিনি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। তাঁর কথায়, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে নিজের দেশ আফগানিস্তানের হয়েই খেলতে চান। যদি তা সম্ভব না হয়, তবে ক্রিকেট ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন।
অস্ট্রেলিয়ার প্রস্তাব নিয়ে বিস্তারিত কিছু না বললেও ভারতের প্রসঙ্গে তিনি খানিকটা খোলামেলা মন্তব্য করেছেন। বর্তমানে Gujarat Titans-এর হয়ে আইপিএলে খেলছেন রশিদ। তাঁর দাবি, ভারতের ক্রিকেট বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা তাঁর সঙ্গে দেখা করে নাগরিকত্বের প্রস্তাব দেন। সেই সময় তাঁকে বলা হয়, আফগানিস্তানের পরিস্থিতি ভালো নয়, তাই ভারতে থাকার ব্যবস্থা করে নাগরিকত্ব দেওয়া হতে পারে এবং দেশের হয়ে খেলতে বলা হয়।
এই প্রস্তাবে তিনি প্রথমে বিস্মিত হয়ে যান বলে জানিয়েছেন রশিদ। পরে তিনি সেই কর্তাকে ধন্যবাদ জানিয়ে জানান, তিনি ইতিমধ্যেই আফগানিস্তানের হয়ে খেলছেন এবং সেটাই তাঁর কাছে যথেষ্ট। নিজের দেশের প্রতি দায়বদ্ধতার কারণেই তিনি অন্য কোনও দেশের হয়ে খেলতে চাননি বলেও স্পষ্ট করেন এই স্পিনার।
এই মন্তব্য সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলোয়াড়দের জাতীয়তা, আনুগত্য এবং ক্যারিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top