মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে তালা কাণ্ড, ঋতব্রত-ফিরহাদদের বিরুদ্ধে থানায় অভিযোগ কালীঘাটপন্থী তৃণমূলের

মেট্রোপলিটনের দলীয় কার্যালয়ে তালা কাণ্ড, ঋতব্রত-ফিরহাদদের বিরুদ্ধে থানায় অভিযোগ কালীঘাটপন্থী তৃণমূলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য: মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তালা ঝোলানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। এই ঘটনাকে ঘিরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ রায়, সন্দীপন সাহা, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিপ্লব রায়ের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন কালীঘাটপন্থী তৃণমূল নেতৃত্ব। শুক্রবার রাতে থানায় গিয়ে অভিযোগ জমা দেন কুণাল ঘোষ, মদন মিত্র-সহ দলের একাধিক নেতা।

অভিযোগে দাবি করা হয়েছে, দলীয় কার্যালয়ে বেআইনিভাবে তালা ঝুলিয়ে সেটি দখলের চেষ্টা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্দরে নতুন করে রাজনৈতিক সংঘাত প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে।

থানা থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, “তৃণমূল ভবনে তালা দিতে যারা এসেছিল, তারা সরকারের বি-টিম।” তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে দলের সংগঠনের মধ্যে অস্থিরতা ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে আচমকাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল তৃণমূল বিধায়ক মেট্রোপলিটনের ওই দলীয় কার্যালয়ে পৌঁছন। তাঁদের সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান-সহ একাধিক বিধায়ক। বৈঠক শেষে কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-ঘনিষ্ঠদের দাবি, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ইতিহাস ও আবেগ জড়িয়ে রয়েছে এই কার্যালয়ের সঙ্গে। সেই কারণেই দলীয় ঐতিহ্য রক্ষার স্বার্থে কার্যালয়ের দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁদের বক্তব্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top