রণবীর-দীপিকার বিচ্ছেদ গুঞ্জন, জল্পনায় সরগরম বলিউড

রণবীর-দীপিকার বিচ্ছেদ গুঞ্জন, জল্পনায় সরগরম বলিউড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বলিউডের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল রণবীর সিং ও বিনোদন -দীপিকা পাডুকোন-কে ঘিরে ফের জল্পনা শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রেমের পর বিয়ে, আর তারপর সুখী দাম্পত্য—সব মিলিয়ে তাঁদের সম্পর্ককে অনেকেই আদর্শ হিসেবে দেখেন। কিন্তু এবার আচমকাই টিনসেল টাউনে ছড়িয়ে পড়েছে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন।
শোনা যাচ্ছে, ‘রণদীপ’ জুটি নাকি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দেড় বছরের কন্যা সন্তান দুয়া রয়েছে, আর সেই সন্তানকে কেন্দ্র করেই নাকি এই বড় সিদ্ধান্ত। যদিও এই খবর এখনও সম্পূর্ণভাবে জল্পনার স্তরেই রয়েছে, তবুও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এই গুঞ্জনের পেছনে একটি বিশেষ কারণ সামনে এসেছে। রণবীর সিং-এর সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পরেও দীপিকা পাডুকোন-এর তরফে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া দেখা যায়নি। স্বামীর সাফল্যে তাঁর নীরবতা অনেকের মনে সন্দেহ তৈরি করেছে। পাশাপাশি, তাঁদের মধ্যে নাকি দীর্ঘদিন ধরেই মতপার্থক্য চলছিল বলেও শোনা যাচ্ছে।
তবে এই জল্পনার মাঝেই মুখ খুলেছেন দীপিকা পাডুকোন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনিই প্রথম ছবিটি দেখেছিলেন এবং তখনই বুঝেছিলেন এটি সফল হতে চলেছে। তিনি ব্যক্তিগতভাবে রণবীর সিং-কে সেই কথা জানিয়েছিলেন। সবকিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা জরুরি নয় বলেও মত তাঁর।
এর আগেও এই দম্পতিকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। বিশেষ করে, যখন রণবীর সিং নিজের সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের ছবি সরিয়ে দিয়েছিলেন, তখনও এমনই আলোচনা শুরু হয়েছিল। যদিও সেই সময় তিনি নিজেই সামনে এসে সব জল্পনা উড়িয়ে দিয়েছিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top