রোনাল্ডোদের রুখে দিল কলম্বিয়া, ড্র করেও শেষ ষোলোয় পর্তুগাল

রোনাল্ডোদের রুখে দিল কলম্বিয়া, ড্র করেও শেষ ষোলোয় পর্তুগাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – চলতি বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের দেখা পেল না পর্তুগাল। রবিবার (ভারতীয় সময়) সকালে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে রোনাল্ডোর দল।

এই ড্রয়ের ফলে অপরাজিত থেকেই গ্রুপ শীর্ষে শেষ করল কলম্বিয়া। তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। অন্যদিকে একটি জয় ও দুটি ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান দখল করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বিয়া। প্রথম সুযোগেই জন কর্দোবার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ১৭তম মিনিটে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেন কলম্বিয়ার ফরোয়ার্ডরা। দুর্দান্ত সেভ করে দলকে বিপদমুক্ত করেন কস্তা।

প্রথমার্ধে একটি দূরপাল্লার ফ্রি-কিক থেকে গোলের চেষ্টা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর শট রক্ষণভাগ ভেদ করলেও সহজেই বল গ্লাভসে জমা করেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস। এরপর ৪০তম মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের জোরালো শট অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন ভার্গাস। ফিরতি বলে রোনাল্ডোর অ্যাক্রোবেটিক শটও রক্ষণভাগে আটকে যায়। দুই মিনিট পর জোয়াও ফেলিক্সের শট ক্রসবারের খুব কাছ দিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধেও দুই দল একাধিক আক্রমণ গড়ে তুললেও গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত ০-০ ফল নিয়েই ম্যাচ শেষ হয়। এদিন গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো।

শেষ ষোলোয় পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া মুখোমুখি হবে তৃতীয় স্থান অধিকারী কোনো দলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top