শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মুরাসু’, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মুরাসু’, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে ‘মুরাসু’। মঙ্গলবারই এর ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আবহাওয়ার মেজাজ কিছুটা বদলাতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা। কোথাও কোথাও কয়েক ফোঁটা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

তার আগে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকবে। পাশাপাশি কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিও হতে পারে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও তার জেরে আবহাওয়ার এই পরিবর্তন বলে জানাচ্ছে হাওয়া অফিস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top