শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

শুক্রবারও দক্ষিণবঙ্গে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা: উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বৃষ্টির পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ এবং শনি-রবিবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গোটা রাজ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং বাঁকুড়ায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দমকা হাওয়ার গতিবেগ তুলনামূলক বেশি থাকতে পারে।

কলকাতাতেও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরের কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

এছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর-সহ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top