সোশ্যাল মিডিয়াজুড়ে সুনীল বনসলকে জন্মদিনের শুভেচ্ছা! অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস হিসেবে জানানো হচ্ছে শ্রদ্ধা

সোশ্যাল মিডিয়াজুড়ে সুনীল বনসলকে জন্মদিনের শুভেচ্ছা! অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস হিসেবে জানানো হচ্ছে শ্রদ্ধা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তেলঙ্গানার দায়িত্বপ্রাপ্ত নেতা সুনীল বনসলের জন্মদিনে সোশ্যাল মিডিয়াজুড়ে ভেসে উঠছে শুভেচ্ছা বার্তা। দলের নেতা-কর্মী ও অনুগামীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংগঠন পরিচালনায় তাঁর ভূমিকা, নিরলস পরিশ্রম এবং ‘রাষ্ট্র প্রথম’ ভাবনার কথাও তুলে ধরছেন।

এক শুভেচ্ছাবার্তায় তাঁকে অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। তাঁর সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক কর্মজীবন বহু দলীয় কর্মীকে অনুপ্রাণিত করে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি সুনীল বনসলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানানো হয়েছে। একইসঙ্গে তাঁর অভিভাবকসুলভ আশীর্বাদ ও দিকনির্দেশনা আগামী দিনেও কর্মীদের উপর বজায় থাকবে—এই প্রত্যাশাও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা বার্তায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top