নিজস্ব সংবাদদাতা,জলঙ্গি, ২৮ শে ডিসেম্বর :আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের জলঙ্গী থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জলঙ্গীর চর পরাশপুরে অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতদের নাম নান্টু সেখ ও হুমায়ুন সেখ।তাদের বাড়ি জলঙ্গী থানার রাইপাড়া গ্রামে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নাইন এমএম,দেশি পিস্তল সহ মোট আটটি আগ্নেয়াস্ত্র ও নয় রাউন্ড গুলি।ধৃতদের শুক্রবার বহরমপুর আদালতে তোলা হয় 
আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের জলঙ্গী থানার পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের জলঙ্গী থানার পুলিশ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



















