নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৯ শে ডিসেম্বর :শ্বশান থেকে মৃতদেহ দাহ করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘনায় মৃতু হল দুই জনের। আহত প্রায় ৪০ জন। আহতরা ভর্তি মালদা মেডিক্যালে।গুরুত্বর আহত একজনকে কলকাতায় পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে গাজোল থানার আদিনা এলাকায়।
জানা গিয়েছে চাঁচলের মালতিপুর এলাকার এক বৃদ্ধর মৃতদেহ মালদার সাদুল্লাপুর শশ্মানে দাহ করতে আসে। দাহ শেষে রাত্রিবেলা ৩৪নম্বর জাতীয় সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ধাক্কা মারলে মৃত্যু হয় দুইজনের আহত হয় ৪০জন। স্থানীয়রা রাত্রিবেলা আহতদের উদ্ধার করে স্থানীয় গাজোল ও মালদা মেডিক্যালে নিয়ে আসে। এদের মধ্যে গুরুত্বর আহত একজনকে কলকাতায় স্থানান্তর করা হয়। বাকিরা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



















