নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৯ শে ডিসেম্বর :পোকা ধরা চালের ভাত রান্না করে শিশুদের খাওয়ানোর অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত বিনপাড়া পশ্চিম অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রের।
জানা গিয়েছে ওই অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্রে 70 জন বাচ্চা এবং শতাধিক মায়েরা রয়েছে। এই কেন্দ্র থেকে শিশুদের ও তার মায়ের পুষ্টিকর খাওয়ার দেওয়া হয়।কিন্তু বেশ কিছুদিন ধরেই এই কেন্দ্রে পোকা ধরা চালের ভাত ও পচা কলা ও ডিম খাওয়ানো হচ্ছে বলে গ্রামবাসীদের অভিযোগ।
শনিবার সেই খাবার আবারো দিতে গেলে গ্রামবাসীরা তাদের হাতেনাতে ধরে নেয়। এরপর ওই অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ করলেও তারা কোনো ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ। ফলে এ দিন তারা অঙ্গনওয়ারীদের দেওয়া খাবার না খেয়েই ফিরে যায়।
ওই কেন্দ্রেরের অঙ্গনওয়াড়ি কর্মী অনিতা রানী মন্ডল কার্যত ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন।তিনি বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষ যে ধরনের খাবার দেয় তাই দিয়ে তাদের এই কেন্দ্র চালাতে হয়। ফলে এই বিষয়ে বারবার জানিয়েও কোনো সুরাহা হয় নি।বাধ্য হয়ে তাদের এই ধরনের খাবার শিশু ও মায়েদের দিতে হচ্ছে। 



















