খেলা – শনিবার ম্যানচেস্টার টেস্টের পঞ্চম দিনে ড্র হল ম্যাচ। ১৮৭ রানে পিছিয়ে থেকেও দুর্দান্ত লড়াইয়ে ম্যাচ বাঁচাল ভারত। রবীন্দ্র জাদেজা (১০৭) এবং ওয়াশিংটন সুন্দর (১০১)-এর দুর্দান্ত শতকে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪ উইকেটে ৪২৫ রানে।
এই ম্যাচে শুভমন গিলও অসাধারণ ইনিংস খেলেছেন। তার দারুণ শতরানের উপর ভর করেই ভারত ম্যাচে লড়াইয়ে ফেরে। অন্যদিকে, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এক অনন্য কৃতিত্বের অধিকারী হন। চতুর্থ ক্যাপ্টেন হিসেবে একই টেস্ট ম্যাচে শতরান ও ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
এই ড্রয়ের ফলে ৫ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এখনও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী সপ্তাহে ওভালে শেষ টেস্ট ম্যাচে জিততে পারলেই সিরিজ ড্র করার সুযোগ পাবে ভারত।




















