সংসদের অন্দরে তৃণমূলের মহিলা সাংসদদের মনকষাকষি, অশান্তি মেটাতে দিল্লিতে বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সংসদের অন্দরে তৃণমূলের মহিলা সাংসদদের মনকষাকষি, অশান্তি মেটাতে দিল্লিতে বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দিল্লি – সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা এবং বকেয়া আদায়ের দাবিতে প্রায় প্রতিদিনই সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। কিন্তু এই আন্দোলনের মধ্যেই এবার দলের অন্দরে অস্বস্তি। তৃণমূল সূত্রে খবর, দলের মহিলা সাংসদদের মধ্যে মনকষাকষি এমন পর্যায়ে পৌঁছেছে যে পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হচ্ছে শীর্ষ নেতৃত্বকে।

দলীয় সূত্র অনুযায়ী, এই অশান্তি মেটাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লি যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে বুধবারই তিনি দলের সংসদীয় সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। ওই বৈঠকেই মহিলা সাংসদদের মধ্যে তৈরি হওয়া মতবিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেবেন তিনি।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল নির্ধারণে ইতিমধ্যেই একাধিক ঘরোয়া বৈঠক করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সব বৈঠকে বারবার দলকে আরও সংহত থাকার বার্তা দেওয়া হলেও, রাজধানীতে দলের অন্দরে এই ধরনের অশান্তি শাসকদলের শীর্ষ নেতৃত্বকে চিন্তায় ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু অভ্যন্তরীণ অশান্তি মেটানোর দিকেই নজর দেবেন না, সংসদের শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে কীভাবে বাংলার বঞ্চনার প্রতিবাদ আরও জোরদার করা যায় এবং এসআইআর-এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে কীভাবে আক্রমণ শানানো হবে, সেই রূপরেখাও বৈঠকে স্পষ্ট করে দেবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top