SIR শুনানিতে ডাক পেলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, কলকাতায় হাজিরা দেওয়ার নির্দেশ

SIR শুনানিতে ডাক পেলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, কলকাতায় হাজিরা দেওয়ার নির্দেশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পূর্ব মেদিনীপুর – এবার SIR শুনানিতে ডাক পেলেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার তাঁকে কলকাতার ডিপিএস রুবি পার্ক স্কুলে হাজিরা দিতে বলা হয়েছে। নিজের জেলায় চলা সমস্ত কর্মসূচি ফেলে বিধায়ককে এই শুনানিতে হাজিরা দিতে আসতে হচ্ছে। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার লিস্টে তাঁর নাম না থাকার কারণে তাঁকে তলব করা হয়েছে। এদিন সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে তিনি হাজিরা দেবেন, যদিও ঠিক কোন সময় আসবেন তা এখনও জানা যায়নি।
রাজ্যজুড়ে SIR শুনানি চলছে। সাধারণ মানুষ থেকে জনপ্রতিনিধি, সেলিব্রিটি সকলকেই তলব করা হচ্ছে। শুনানির নামে হেনস্থার অভিযোগ উঠেছে। লাইনে দাঁড়িয়ে অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবুও অশান্তি কমছে না। সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের সবাইকে লাইনে দাঁড়িয়ে হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে।
এদিকে, রাজ্যের SIR নিয়ে শুক্রবার বৈঠকে বসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৈঠকে থাকবেন মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। স্পেশাল রোল অবজারভাররাও উপস্থিত থাকবেন। দিল্লি থেকে আসা অবজারভাররা ভার্চুয়ালি এই বৈঠকে অংশগ্রহণ করবেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top