লাল বিকিনিতে ‘বিচ বেবি’ অঙ্গনা, বোল্ড লুকে নেটপাড়ায় উষ্ণতা

লাল বিকিনিতে ‘বিচ বেবি’ অঙ্গনা, বোল্ড লুকে নেটপাড়ায় উষ্ণতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন -;টলিপাড়ার পরিচিত মুখ অঙ্গনা রায়। ‘সেই যে হলুদ পাখি’ থেকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’—মাত্র কয়েক বছরের মধ্যেই একাধিক জনপ্রিয় সিরিজে নিজের জায়গা পোক্ত করেছেন তিনি। ছোটপর্দাতেও তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয় অঙ্গনা। শহরের শীতের আমেজ ফিকে হতেই ছুটি কাটাতে ভিয়েতনামে উড়ে গিয়েছেন অভিনেত্রী, আর সেখান থেকেই তাঁর লাল বিকিনির ছবি ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
সি-বিচে তোলা একাধিক ছবি শেয়ার করেছেন অঙ্গনা। লাল রঙের বিকিনি, কোমরে বাঁধা প্রিন্টেড স্কার্ফ, খোলা চুল আর লাল লিপস্টিকে তাঁর লুক আরও বোল্ড হয়ে উঠেছে। মেদহীন ফিগার আর কিলার পোজে তোলা ছবিগুলি মুহূর্তেই ভাইরাল হয়েছে। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “সানস্ক্রিন অ্যান্ড দ্য রাইট ডিসিশন।” তাঁর এই লাস্যময় উপস্থিতিতে নেটপাড়ায় প্রশংসার বন্যা বইছে।
পরিচালক তরুণ মজুমদারের ‘আলো’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমেই বিনোদন দুনিয়ায় পথচলা শুরু অঙ্গনার। তিনি জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা ও সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়ের একমাত্র মেয়ে। ইঞ্জিনিয়ারিং ছেড়ে ২০১৮ সাল থেকে পাকাপাকিভাবে অভিনয়ে মন দেন তিনি। ‘শ্রীকান্ত’ সিরিজে সোহিনীর কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অঙ্গনা। ‘পারিয়া’ ছবিতেও তাঁর অভিনয় আলাদা করে নজর কেড়েছে।
‘তুমি আশেপাশে থাকলে’ ধারাবাহিকে রোহন ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে গিয়েই সম্পর্কে জড়ান অঙ্গনা। তাঁদের প্রেম ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। মা-বাবার সঙ্গেই ভিয়েতনামে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী। সাহসী লুক ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য অঙ্গনা এমনিতেই পরিচিত। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল ঘাঁটলেই দেখা যাবে নানা বোল্ড লুকের ছবি।
দু’বছর পর আবার হইচইয়ে ফিরছেন অঙ্গনা। অদিতি রায়ের ‘কুহেলি’ সিরিজে তাঁকে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। কাজের পাশাপাশি এই মুহূর্তে ছুটির মুডে থাকা অঙ্গনার ভ্যাকেশন লুকই এখন চর্চার কেন্দ্রে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top