১০ কোটির মানহানি মামলায় পলাশ মুচ্ছলকে স্বস্তি, বিদ্যান মানেকে বক্তব্যে নিষেধাজ্ঞা বোম্বে হাইকোর্টের

১০ কোটির মানহানি মামলায় পলাশ মুচ্ছলকে স্বস্তি, বিদ্যান মানেকে বক্তব্যে নিষেধাজ্ঞা বোম্বে হাইকোর্টের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – মারাঠি অভিনেতা-প্রযোজক Vidyan Mane-এর দায়ের করা ১০ কোটি টাকার মানহানি মামলায় স্বস্তি পেলেন গায়ক ও চলচ্চিত্র নির্মাতা Palash Muchhal। অন্তর্বর্তীকালীন নির্দেশে Bombay High Court বিদ্যান মানেকে পলাশ সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের মন্তব্য পলাশের সুনামের ক্ষতি করতে পারে। মামলার পরবর্তী শুনানি ১১ মার্চ।
গত বছরের নভেম্বরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক Smriti Mandhana-র সঙ্গে পলাশের বিয়ের কথা ছিল বলে জোর জল্পনা ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় সেই সম্পর্ক ঘিরে নানা ছবি ও ভিডিও ভাইরাল হয়। তবে নির্ধারিত সময়ের আগেই বিয়ে ভেঙে যায়। প্রথমে জানানো হয়, স্মৃতির বাবা হৃদরোগে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। পরে পলাশের বিরুদ্ধে একাধিক সম্পর্ক ও প্রতারণার অভিযোগ ওঠে এবং তাঁদের বিয়ে আর হচ্ছে না বলে স্মৃতি নিজেই জানান।
এই আবহেই বিদ্যান মানে পলাশের বিরুদ্ধে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ আনেন। তাঁর দাবি, ২০২৩ সালের ডিসেম্বরে তাঁদের দেখা হয় এবং পলাশের ছবি ‘নাজারিয়া’র সহ-প্রযোজনায় আগ্রহ দেখান তিনি। ২০২৫ সালের মার্চ পর্যন্ত তিনি ছবির জন্য ৪০ লক্ষ টাকা দেন, কিন্তু প্রকল্পটি সম্পূর্ণ হয়নি এবং টাকা ফেরতও পাননি বলে অভিযোগ। পাশাপাশি স্মৃতি মান্ধনার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে অবিশ্বস্ততার অভিযোগও তোলেন তিনি।
সব অভিযোগ অস্বীকার করে পলাশ বিদ্যানের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। তাঁর বক্তব্য, ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও আপত্তিকর মন্তব্য করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। পলাশের আইনজীবী শ্রেয়াংশ আর মিঠারে জানিয়েছেন, আদালতের এই অন্তর্বর্তী নির্দেশ তাঁদের পক্ষে বড় স্বস্তি। আপাতত আদালতের নির্দেশ অনুযায়ী, বিদ্যান মানে পলাশ সম্পর্কে কোনও প্রকাশ্য মন্তব্য করতে পারবেন না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top