নন্দীগ্রামে সরকারি বাড়ির টাকা ফেরত, ছেলে সরকারি চাকরি পাওয়ায় উত্সাহিত পরিবার

নন্দীগ্রামে সরকারি বাড়ির টাকা ফেরত, ছেলে সরকারি চাকরি পাওয়ায় উত্সাহিত পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পূর্ব মেদিনীপুর – আবাস যোজনার টাকা না পাওয়ার অভিযোগ বার বার উঠছে। যদিও কেন্দ্রের টাকা আসেনি, বাংলার সরকার ইতিমধ্যেই বাংলার বাড়ি তৈরির দ্বিতীয় ধাপের প্রথম কিস্তি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের হটস্পট নন্দীগ্রামের এক ঘটনা নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। নন্দীগ্রামের সুশীল মন্ডলের ছেলে সুব্রত মন্ডল সম্প্রতি সরকারি চাকরি পেয়েছেন। সেই কারণে বাবার হাতে আসা ৬০ হাজার টাকার সরকারি কিস্তি ফেরত দেওয়া হয়েছে।
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ঘোলপুকুরিয়ার বাসিন্দা সুশীল মন্ডল নিজে বিডিও অফিসে গিয়ে টাকা ফেরত দিয়েছেন। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়েছে। নন্দীগ্রাম দুই ব্লকের বিডিও গোপীনাথ সরেন বলেন, সাধারণত টাকা পাওয়া নিয়ে নেতিবাচক প্রভাব দেখা যায়। তবে এই ক্ষেত্রে টাকাটি ফেরত দেওয়ায় তা সত্যিই প্রশংসনীয়। সরকার এখন সেই টাকা প্রকৃত প্রয়োজনীয় নাগরিকের কাছে পৌঁছে দেবে।
সুশীল মন্ডলের সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। ছেলে সরকারি চাকরি পাওয়ায় তিনি সরকারের টাকা নিজের দখলে রাখতে চাননি এবং চেয়েছেন, প্রকৃত প্রয়োজন যাঁর, তিনি যেন টাকা পান। এই মানসিকতা সকলের জন্য উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। বিডিওও সুশীল মন্ডলকে ধন্যবাদ জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top