দক্ষিণে বসন্তের আভাস, নিম্নচাপের সম্ভাবনায় বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া

দক্ষিণে বসন্তের আভাস, নিম্নচাপের সম্ভাবনায় বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ফের বদল হতে চলেছে রাজ্যের আবহাওয়া। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিনে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে বলে পূর্বাভাস। যদিও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষে তা ১৮ থেকে ১৯ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে সকাল ও রাতের দিকে শীতের হালকা আমেজ বজায় থাকলেও দিনের বেলা বাড়ছে গরমের অনুভূতি। একে পুরোপুরি শীত না বলে বরং বসন্তের আগমনী বার্তা বলাই যায়। সোমবার থেকে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও বসন্তের আবহ স্পষ্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে এবং রোদে গরম অনুভূত হচ্ছে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তা ১৩ থেকে ১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
অন্যদিকে উত্তরবঙ্গে এখনও জাঁকিয়ে শীত রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কালিম্পং সহ পাহাড়ি এলাকায় পারদ ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে রয়েছে। উত্তরের সমতল জেলাগুলিতেও শীতের আমেজ অব্যাহত।
এদিকে সোমবার থেকে দেশের একাধিক রাজ্যে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আগামী তিনদিনে ১১টি রাজ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় মৌসম ভবন-এর পূর্বাভাস অনুযায়ী, পাটনায় মেঘলা আকাশ থাকতে পারে এবং আলিগড় সহ উত্তরপ্রদেশের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের তুষারপাত ও ধস নামার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তর ভারত ও পার্বত্য রাজ্যগুলিতে আগামী কয়েকদিন আবহাওয়ার এই পরিবর্তন বজায় থাকতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top