কেন্দ্রীয় বৈঠকের পরই প্রকাশিত হতে পারে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা

কেন্দ্রীয় বৈঠকের পরই প্রকাশিত হতে পারে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির প্রার্থী তালিকা ঘিরে জল্পনা তুঙ্গে। জানা যাচ্ছে, আজ বুধবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির দ্বিতীয় দফার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এর পরই বাংলার দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, আজ রাতেই কিংবা সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে গেরুয়া শিবির আনুষ্ঠানিকভাবে নতুন তালিকা ঘোষণা করতে পারে।
এর আগে বিজেপি ইতিমধ্যেই রাজ্যের ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থীদের নাম প্রকাশ করেছে। ফলে বাকি প্রায় ১৫০টি আসনকে কেন্দ্র করেই এখন জোর প্রস্তুতি চলছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, দ্বিতীয় দফাতেই কি এই সমস্ত আসনের প্রার্থী তালিকা একসঙ্গে ঘোষণা করা হবে, নাকি ধাপে ধাপে আরও কয়েকটি পর্যায়ে তা প্রকাশ করবে দল। বিজেপির শীর্ষ সূত্রের দাবি, বাকি অধিকাংশ আসনের প্রার্থী এই দফাতেই চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
তবে বাস্তব পরিস্থিতি কিছুটা জটিল বলেই ইঙ্গিত মিলছে। দলের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, একাধিক আসনে প্রার্থী নির্বাচন নিয়ে মতভেদ তৈরি হয়েছে। কোথাও স্থানীয় নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের মতানৈক্য, আবার কোথাও একাধিক দাবিদারের কারণে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তালিকা ঘোষণার আগে সব জট কাটাতে জোর তৎপরতা শুরু হয়েছে। বোঝা যাচ্ছে, বিজেপি দ্রুত সমাধান করে প্রার্থী তালিকা প্রকাশ করতে চাইছে, যাতে নির্বাচনের প্রস্তুতিতে কোনও বিলম্ব না হয় এবং দ্রুত প্রচারময়দানে নামা যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top