রিপোর্ট কার্ড তুলে ধরলেন অদিতি মুন্সি: উন্নয়নের খতিয়ান নিয়ে ফের ভোটের ময়দানে

রিপোর্ট কার্ড তুলে ধরলেন অদিতি মুন্সি: উন্নয়নের খতিয়ান নিয়ে ফের ভোটের ময়দানে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – বিধানসভা নির্বাচনের আগে নিজেদের কাজের হিসাব তুলে ধরতে সাংবাদিক সম্মেলন করলেন Aditi Munshi। উত্তর ২৪ পরগনার রাজারহাট গোপালপুর কেন্দ্রের All India Trinamool Congress প্রার্থী হিসেবে তিনি জানান, ২০২১ সালে এই কেন্দ্রের মানুষ তাঁকে জিতিয়েছিলেন এবং গত পাঁচ বছরে সেই আস্থার মর্যাদা রাখার চেষ্টা করেছেন তিনি।
সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ২০২১ থেকে ২০২৬—এই পাঁচ বছরে ১০০ শতাংশ কাজ করা সম্ভব না হলেও বহু উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা গেছে। সেই সমস্ত কাজের খতিয়ান তিনি ‘রিপোর্ট কার্ড’ আকারে প্রকাশ করেন, যা একটি পুস্তক হিসেবেও তুলে ধরা হয়েছে সাধারণ মানুষের সামনে।
এদিকে এই কেন্দ্রের Bharatiya Janata Party প্রার্থী তাঁর বিরুদ্ধে দুর্নীতিসহ একাধিক অভিযোগ তুলেছেন। সেই প্রসঙ্গে অদিতি মুন্সির প্রতিক্রিয়া, তিনি একজন সংগীতশিল্পী এবং সদ্য মা হয়েছেন—এই পরিচয়ের বাইরে অভিযোগ সম্পর্কে তিনি বিশেষ কিছু জানেন না। তিনি দাবি করেন, সাধারণ মানুষের আশীর্বাদ নিয়েই গত পাঁচ বছর কাজ করেছেন এবং আগামী দিনেও সুযোগ পেলে একইভাবে মানুষের পাশে থাকবেন।
অদিতি মুন্সির দাবি, তাঁর বিধায়কত্বের সময় এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। একসময় যানজটে জর্জরিত ফয়রা ভবন মোড় থেকে অশ্বিনীনগর ও Jagatpur পর্যন্ত রাস্তাঘাট প্রশস্ত করা হয়েছে। আগে খানাখন্দে ভরা রাস্তা এখন কংক্রিটে ঢেকে গিয়েছে, পাশাপাশি রাস্তার দু’ধারে আলোর ব্যবস্থাও করা হয়েছে।
এছাড়াও এলাকায় নতুন কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। East Bengal FC এবং Mohun Bagan Super Giant সমর্থকদের জন্য তৈরি হয়েছে বিশেষ ফটোশুট স্ট্যাচু। পাশাপাশি প্রবীণদের জন্য বসে আড্ডা দেওয়ার আলাদা জায়গাও তৈরি করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে।
সব মিলিয়ে উন্নয়নের খতিয়ান সামনে রেখেই আবারও ভোটের ময়দানে নেমেছেন অদিতি মুন্সি। এখন দেখার, ভোটাররা তাঁর এই রিপোর্ট কার্ডকে কতটা গুরুত্ব দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top