একানা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে রিঙ্কুর ইতিহাস, ধোনির ১৫ বছরের পুরনো রেকর্ড ভাঙল KKR তারকা

একানা স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে রিঙ্কুর ইতিহাস, ধোনির ১৫ বছরের পুরনো রেকর্ড ভাঙল KKR তারকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – রবিবার (২৬ এপ্রিল) একানা স্টেডিয়াম সাক্ষী থাকল আইপিএলের এক অবিশ্বাস্য রুদ্ধশ্বাস ম্যাচের। কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর এই লড়াই শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে, আর সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন রিঙ্কু সিং। একা হাতে দলকে জিতিয়ে তিনি শুধু ম্যাচের নায়কই হননি, গড়ে ফেলেন এক ঐতিহাসিক রেকর্ডও, যা ভেঙে দেয় মহেন্দ্র সিং ধোনির ১৫ বছরের পুরনো নজির।
পুরো ম্যাচজুড়ে চাপের মধ্যে থেকেও অসাধারণ ব্যাটিং করেন রিঙ্কু সিং। ৫১ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৭টি চার এবং ৫টি বিশাল ছক্কা। সুনীল নারিনের সঙ্গে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে কেকেআরকে ১৫০ রানের গণ্ডি পার করান তিনি। দলের বিপর্যয়ের মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নিয়ে রিঙ্কু যেন একাই লড়াই চালান লখনউয়ের বোলারদের বিরুদ্ধে।
আইপিএলের ইতিহাসে ছয় নম্বরে নেমে ব্যাটসম্যানদের মধ্যে এই ৮৩ রানের ইনিংস এখন সর্বোচ্চ স্কোর। এর আগে এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ২০১১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে ৪০ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন ধোনি। সেই দীর্ঘদিনের রেকর্ড এবার ভেঙে দিলেন রিঙ্কু সিং।
ম্যাচে শেষ পর্যন্ত দুই দলই ১৫৬ রানের টার্গেটে পৌঁছে যায়, ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে কেকেআরের সুনীল নারিনের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি নিকোলাস পুরান ও আইডেন মার্করাম। লখনউ মাত্র ২ রানের লক্ষ্য দেয় কলকাতাকে।
সুপার ওভারে ব্যাট করতে নেমে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন রিঙ্কু সিং। মাত্র একটি চার মেরে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দেন তিনি। তার এই ইনিংস ও ফিনিশিং ক্ষমতা ম্যাচটিকে আইপিএলের অন্যতম স্মরণীয় লড়াইয়ে পরিণত করে।
এই জয়ের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্স মরসুমের দ্বিতীয় জয় তুলে নেয় এবং রিঙ্কু সিং হয়ে ওঠেন রাতের সবচেয়ে বড় নায়ক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top