সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণ, ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

সন্দীপ ঘোষের বাড়িতে বেআইনি নির্মাণ, ভাঙার নির্দেশ কলকাতা পুরসভার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – Kolkata Municipal Corporation এবার কড়া পদক্ষেপ নিল আর জি কর কাণ্ডে অভিযুক্ত Sandip Ghosh-এর বিরুদ্ধে। আর জি করের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ এবং তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের যৌথ মালিকানাধীন বাড়ির বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। আগামী ৪৫ দিনের মধ্যে বাড়ির ছাদে তৈরি হওয়া নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলতে হবে বলে স্পষ্ট জানানো হয়েছে।
আর জি কর কাণ্ডের পর থেকেই ৩৩ নম্বর ওয়ার্ডের বদন রায় লেনের এই বাড়িকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। পুরসভার অভিযোগ, বাড়িটির ছাদ এবং দোতলার একাংশে অনুমোদন ছাড়াই নির্মাণকাজ করা হয়েছে। এই বিষয়ে ২০২৪ সালের ৩০ অক্টোবর সন্দীপ ঘোষকে প্রথম নোটিস পাঠিয়েছিল পুরসভার বিল্ডিং বিভাগ। যদিও এরপর দীর্ঘদিন কোনও পদক্ষেপ দেখা যায়নি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ফের সক্রিয় হয়েছে কলকাতা পুরসভা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বিল্ডিং রুলস ২০০৯-এর ১৩৩ এবং ১৩৪ নম্বর ধারা লঙ্ঘনের অভিযোগে সন্দীপ ঘোষ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৪০০(১) এবং ৪১৬ ধারায় ডিমোলিশন মামলা শুরু করা হয়। চলতি মাসের ১৪ তারিখে কলকাতা পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং) এস বোরালের এজলাসে মামলার চূড়ান্ত শুনানি হয়। সেখানে অভিযোগকারী এবং অভিযুক্ত— উভয় পক্ষই উপস্থিত ছিলেন।
শুনানিতে অভিযোগকারী পক্ষ স্পষ্টভাবে দাবি জানায়, কোনওভাবেই যেন ছাদের এই বেআইনি নির্মাণ বৈধতা না পায়। এরপরই সন্দীপ ঘোষকে আনুষ্ঠানিকভাবে ভাঙার নির্দেশ দেওয়া হয়।
তদন্তে উঠে এসেছে, বাড়ির ছাদে অনুমতি ছাড়াই প্রায় ৫.৪২৫ বর্গমিটার এলাকা জুড়ে এবং প্রায় ২.০৫ মিটার উচ্চতার একটি নতুন কাঠামো তৈরি করা হয়েছিল। এছাড়াও লিফটের মেশিন রুমে যাওয়ার জন্য নকশাবহির্ভূত একটি ঘোরানো লোহার সিঁড়িও বসানো হয়েছিল। শুধু তাই নয়, দোতলায় অনুমোদিত দরজার জায়গা বন্ধ করে সেখানে নতুন ইটের দেওয়াল তৈরি করা হয়েছে বলেও অভিযোগ।
এই সমস্ত নকশাবহির্ভূত নির্মাণ দ্রুত ভেঙে ফেলার জন্যই কড়া নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। রাজনৈতিক পালাবদলের পর বেআইনি দখল ও অনিয়মের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন Suvendu Adhikari। প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিয়মভঙ্গের ঘটনায় কাউকেই রেয়াত করা হবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top