খেলা – আইপিএলের প্লে-অফের দৌড় থেকে আগেই কার্যত ছিটকে গিয়েছিল Kolkata Knight Riders। শেষ ম্যাচে অন্তত সম্মান রক্ষার লড়াই ছিল। কিন্তু সেখানেও ব্যর্থ হল আজিঙ্কা রাহানের দল। Delhi Capitals-এর কাছে ৪০ রানে হেরে এবারের আইপিএল অভিযান শেষ করল কেকেআর। এই হারের ফলে লিগ টেবিলের সপ্তম স্থানে শেষ করল কলকাতার দল।
এর আগেই Rajasthan Royals মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে-অফের চতুর্থ ও শেষ জায়গা নিশ্চিত করে নেয়। ফলে কেকেআর-দিল্লি ম্যাচ শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়ায়। তবে সেই ম্যাচেও দলগত ব্যর্থতার ছবি স্পষ্ট হয়ে ওঠে।
এদিন টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক Ajinkya Rahane। কিন্তু সেই সিদ্ধান্ত উল্টে বিপদ ডেকে আনে নাইটদের জন্য। দিল্লির হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক KL Rahul। মাত্র ৩০ বলে ৬০ রান করেন তিনি। পাশাপাশি Axar Patel ২৫ বলে ৩৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষদিকে David Miller-এর ২৮ রান এবং Ashutosh Sharma-র ঝোড়ো ক্যামিওতে দিল্লি ২০৩ রানের বড় স্কোর দাঁড় করায়।
কেকেআরের বোলারদের মধ্যে একমাত্র কিছুটা নজর কাড়েন Saurabh Dubey। তিনি ২৮ রান দিয়ে ২ উইকেট নেন। তবে বাকিরা কার্যত ব্যর্থ হন।
২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় কেকেআর। অধিনায়ক রাহানে ৩৯ বলে ৬৩ রান করলেও তাঁর ধীর গতির ইনিংস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত রান তোলার প্রয়োজন থাকলেও অন্য প্রান্ত থেকে কার্যত কোনও সমর্থন পাননি তিনি।
Finn Allen ২০ রান করে আউট হন। আবারও ব্যর্থ হন Cameron Green। মাত্র ২ রান করেই ফিরে যান তিনি। Rovman Powell ২৯ রান করলেও বাকিরা বড় রান তুলতে পারেননি। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয়ে যায় কেকেআর।
পুরো মরশুম জুড়েই আত্মবিশ্বাসের অভাব, পরিকল্পনার ঘাটতি, অধিনায়কত্বের প্রশ্ন এবং ব্যাটিং-বোলিং— সব বিভাগেই দুর্বলতা চোখে পড়েছে নাইট শিবিরে। গত মরশুমে অষ্টম স্থানে শেষ করার পর এবারও হতাশাজনক পারফরম্যান্সে সমর্থকদের ক্ষোভ আরও বেড়েছে। এখন দেখার, আগামী মরশুমের আগে দল গঠনে কী ধরনের পরিবর্তন আনে কেকেআর ম্যানেজমেন্ট।




















