পাঁচ দশকের অধ্যায়ের ইতি, চলচ্চিত্র পরিচালনা থেকে অবসরের ঘোষণা মহেশ ভাটের

পাঁচ দশকের অধ্যায়ের ইতি, চলচ্চিত্র পরিচালনা থেকে অবসরের ঘোষণা মহেশ ভাটের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – বলিউডের অন্যতম প্রবীণ ও সফল পরিচালক মহেশ ভাট দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তাঁর পরিচালনায় তৈরি হয়েছে একাধিক স্মরণীয় ও জনপ্রিয় সিনেমা, যা আজও দর্শকদের মনে সমানভাবে জায়গা করে আছে। ‘আশিকি’, ‘দিল হ্যায় কে মানতা নেহি’, ‘জখম’ এবং ‘দস্তক’-এর মতো বহু আলোচিত ছবির মাধ্যমে তিনি নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।

তবে এবার চলচ্চিত্রপ্রেমীদের জন্য এল আবেগঘন এক খবর। ৭৭ বছর বয়সে মহেশ ভাট ঘোষণা করেছেন, তিনি স্থায়ীভাবে সিনেমা পরিচালনা থেকে অবসর নিচ্ছেন। অর্থাৎ ভবিষ্যতে তাঁকে আর কোনও পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র পরিচালনা করতে দেখা যাবে না।

সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তিনি। পরিচালনায় ফেরার সম্ভাবনা আছে কি না— এমন প্রশ্নের উত্তরে মহেশ ভাট স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর কখনও পরিচালকের আসনে ফিরবেন না।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এখন তাঁর সবচেয়ে বেশি ভালো লাগে সিনেমা এবং সিনেমার প্রতি আবেগ নিয়ে আলোচনা করতে। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা নিয়েই তিনি জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন। তাঁর এই ঘোষণায় বলিউডে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে এবং অনুরাগীরা তাঁর অবদানের জন্য শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top