কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মাটির পুতুল পেল জিআই স্বীকৃতি, উচ্ছ্বসিত শিল্পীমহল

কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মাটির পুতুল পেল জিআই স্বীকৃতি, উচ্ছ্বসিত শিল্পীমহল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



নদিয়া – দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেল নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী মাটির পুতুল। এই স্বীকৃতির মাধ্যমে কৃষ্ণনগরের শতাব্দীপ্রাচীন মৃৎশিল্পের স্বকীয়তা ও ঐতিহ্য সরকারি স্বীকৃতি লাভ করল। শিল্পীদের আশা, এর ফলে দেশ-বিদেশে এই শিল্পের পরিচিতি ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

কৃষ্ণনগরের মাটির পুতুল সূক্ষ্ম কারুকাজ, জীবন্ত মুখাবয়ব, বাস্তবসম্মত অভিব্যক্তি এবং পোশাকের নিখুঁত উপস্থাপনার জন্য বহুদিন ধরেই বিশেষ পরিচিত। এই অনন্য শিল্পকর্ম সংগ্রহ করতে প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ও শিল্পপ্রেমী কৃষ্ণনগরে ভিড় জমান।

জিআই স্বীকৃতি পাওয়ার পর ঘূর্ণির শিবতলার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল আনন্দ প্রকাশ করে জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার ফল অবশেষে মিলেছে। তাঁর মতে, এই স্বীকৃতি কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের মর্যাদা আরও বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে এই শিল্পের পরিচিতি ও চাহিদা বৃদ্ধি করবে।

শিল্পীদের দাবি, এতদিন বিভিন্ন এলাকায় তৈরি মাটির পুতুলও কৃষ্ণনগরের নাম ব্যবহার করে বিক্রি করা হতো। ফলে প্রকৃত শিল্পীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন এবং আসল শিল্পের পরিচিতিও ক্ষুণ্ণ হতো। জিআই স্বীকৃতির ফলে এখন কৃষ্ণনগরের আসল মাটির পুতুলের স্বাতন্ত্র্য আইনি সুরক্ষা পাবে এবং নকল বা ভুয়ো পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে।

শিল্পীমহলের মতে, এই স্বীকৃতি শুধু ঐতিহ্য সংরক্ষণেই নয়, ভবিষ্যতে কৃষ্ণনগরের মৃৎশিল্পের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে এই শিল্পের প্রতি আকৃষ্ট করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top